সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেসের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার এর একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলার উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসউদ্দীন ফিরোজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একজন কৃষক শুধু উৎপাদনকারীই নয় এখন থেকে তাঁদের ব্যবসায়ী হওয়ার চিন্তাধারণায় ফিরতে হতে হবে। এতে কৃষকরা তাঁদের উৎসাদিত পণ্যের নায্যমূল্য পাবেন। কৃষি বিভাগ কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষিত করে সক্ষম করা হবে এজন্যে সকলের সহযোগিতা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।ড়ং স্বাগত বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মীর কাউছার, উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবুর সরকার, পল্লী উন্নয়ন অফিসার রাজ্জাকুল হায়দার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার স্মৃতি নাহার বিথী প্রমুখ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































